ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

শিক্ষিকা মেহেরীন চৌধুরী নারী সমাজের অনুপ্রেরণা হয়ে থাকবেন: আফরোজা আব্বাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৩৬ বার

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীকে নারী সমাজের গর্ব বলে অভিহিত করেছেন বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস। তিনি মেহেরীন চৌধুরীকে ‘জাতীয় বীর’ হিসেবে আখ্যায়িত করেছেন।

আজ শুক্রবার সকালে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মেহেরীন চৌধুরীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

আফরোজা আব্বাস বলেন, শুধু শিক্ষক নন, মেহেরীন ছিলেন আত্মার বন্ধনে আবদ্ধ এক মা। নিজের রক্তের সম্পর্ক না থাকলেও বাচ্চাদের প্রতি তার দায়িত্ববোধ প্রমাণ করেছে, তিনি কেবল একজন শিক্ষিকা নন; তিনি ছিলেন একজন মহান মানুষ। তার মতো মানুষ নারী সমাজের অনুপ্রেরণা হয়ে থাকবেন।

মেহেরীন চৌধুরীকে মালয়েশিয়া থেকে সম্মান জানানো হলেও আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে তার যথাযথ সম্মান দিতে দেরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে মেহেরীনের পরিবারকে সমবেদনা জানাতে এসেছেন বলে জানিয়েছেন আফরোজা আব্বাস।

প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় চিরবিদায় নেন মাইলস্টোন কলেজের শিক্ষিকা মেহরীন চৌধুরী। তাঁর দৃঢ় উপস্থিতি ও সিদ্ধান্তে প্রায় নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে ওই স্কুলের অন্তত ২০ শিক্ষার্থী।

যদিও শিক্ষার্থীদের উদ্ধারের পর নিজেই দুর্ঘটাস্থল থেকে বের হতে পারেননি। ৪৬ বছর বয়সী মেহরীন চৌধুরী শতভাগ দগ্ধ অবস্থায় রাজধানীর বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শিক্ষিকা মেহেরীন চৌধুরী নারী সমাজের অনুপ্রেরণা হয়ে থাকবেন: আফরোজা আব্বাস

আপডেট টাইম : ০৭:৪৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫