ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ ইনুর, যা বললেন চিফ প্রসিকিউটর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৮১ বার
জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে অভিযোগ করেছেন যে, ‘অসৎ উদ্দেশ্যে’ কারাগারের ভেতর তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে।
রোববার (২০ জুলাই) চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ অভিযোগটি করেন ইনু।
এদিন সকালে ইনুসহ মামলার আসামিদের ট্রাইব্যুনালে আসামিদের ডকে হাজির করা হয়। তখন অভিযোগ তুলে ট্রাইব্যুনালকে ইনু বলেন, ‘অসৎ উদ্দেশ্যে আদালতের আদেশ ছাড়াই গোয়েন্দারা কারাগারে গিয়ে আমার ভয়েস (কণ্ঠস্বর) পরীক্ষা করেছেন। আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে।’
এ সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে বলেন, ‘তদন্তের প্রয়োজনে তদন্ত সংস্থার কর্মকর্তারা যেকোনো আসামির কণ্ঠ পরীক্ষা করতে পারেন, জিজ্ঞাসাবাদ করতে পারেন।’
একপর্যায়ে তাজুল ইসলাম বলেন, ‘ট্রাইব্যুনালের আদেশ নিয়েই তার কণ্ঠস্বর পরীক্ষা করা হয়েছে।’
এ সময় ইনু বলেন, ‘কণ্ঠ পরীক্ষা করার সময় আমাকে ট্রাইব্যুনালের আদেশ দেখানো হয়নি।’
তখন চিফ প্রসিকিউটর বলেন, ‘আসামি নিজে কেন বার বার কথা বলে বিচার কাজে বিঘ্ন ঘটাচ্ছেন? তিনি তো আইনজীবীর মাধ্যমে তার কথা আদালতে বলতে পারেন।’
এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে আমরা আসামির, প্রয়োজনে আসামিদের আত্মীয়-স্বজনেরও কথা শুনব।’
পরে জুলাই-আগস্টে হত্যা-গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় সাবেক আনিসুল হক, দীপু মনি, আমির হোসেন আমু, সালমান এফ রহমান, জুনাইদ আহমেদ পলকসহ ৪৫ জনের বিরুদ্ধে তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আগামী ১৫ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিন প্রথমবারের মতো ট্রাইব্যুনালে হাজির করা হয় কক্সবাজারের বিতর্কিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে। তাকে আলোচিত একরামুল হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছেন বিশেষ আদালত।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কারাগারে কণ্ঠস্বর পরীক্ষার অভিযোগ ইনুর, যা বললেন চিফ প্রসিকিউটর

আপডেট টাইম : ০৬:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫