ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

ওয়াশিংটনে নতুন দূত আরিফুল ইসলাম, জেনেভায় নাহিদা সোবহান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১২২ বার

জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। অন্যদিকে, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে জেনেভায় জাতিসংঘের দপ্তরগুলোয় বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা-ওয়াশিংটন ও জেনেভার কূটনৈতিক সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের বরাতে জানা গেছে, ওয়াশিংটন ও জেনেভায় বাংলাদেশের নতুন দূত হিসেবে আরিফুল ইসলাম ও নাহিদা সোবহানের নিয়োগ প্রস্তাব (এগ্রিমো) গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি মাসের শুরুর দিকে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওয়াশিংটন ও জেনেভা থেকে প্রস্তাবিত দূতদের গ্রহণ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে, প্রায় একই সময়ে বিদায়ী পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের জন্য কানাডায় এগ্রিমো চাওয়া হলেও তার উত্তর এখনও আসেনি।

সরকারের এক কর্মকর্তা জানান, ওয়াশিংটন ও জেনেভায় তারেক মো. আরিফুল ইসলাম ও নাহিদা সোবহানকে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হি‌সে‌বে নিয়োগ দেওয়া হয়েছে। এখনও তারা তাদের কর্মস্থলে যোগ দেননি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন। বিগত সরকারের শেষ সময়ে পেশাদার এই কূটনীতিককে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করা হয়। তিনি এর আগে উপস্থায়ী প্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনেও কাজ করেছেন।

জাতিসংঘের সদরদপ্তরে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কানাডার আগে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। রাষ্ট্রদূত হিসেবে সিরিয়া ও ফিলিস্তিনেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেনেভা, রোম ও কলকাতায় বাংলাদেশ মিশনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

ওয়াশিংটনে নতুন দূত আরিফুল ইসলাম, জেনেভায় নাহিদা সোবহান

আপডেট টাইম : ০৬:১১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫