ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

জনগণের সমস্যার কথা জানানোই নেতাদের মূল দায়িত্ব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬
  • ৪৭০ বার

আওয়ামী লীগ দেশের স্বাধীনতা এনেছে, আগামী দিনে দেশের অর্থনৈতিক মুক্তিও আনবে। এজন্য দলের মূল দায়িত্ব হলো জনগণের সুবিধা-অসুবিধা চিহ্নিত করে তা সরকারকে জানানো। আমরা আর্থ-সামাজিক খাতে যে উন্নতি করেছি, দল তা প্রচার করে আমাদের সহযোগিতা করবে।

শুক্রবার সন্ধ্যায় গণভবনে দলের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী এসব কথা বলেন।

এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ নতুন ১৩ প্রেসিডিয়াম সদস্য উপস্থিত ছিলেন। তবে ছুটির কারণে বৈঠকে ছিলেন না সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি আজ সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলই নয়, একটি প্রতিষ্ঠানও। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। এই সংগঠনকে সুসংগঠিত করে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।’দলের ২০তম সম্মেলন সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সম্মেলনে যেসব বিদেশি অতিথি এসেছিলেন, তারা সবাই আমাদের উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার প্রশংসা করেছেন।’

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য- অর্থনৈতিক মুক্তি অর্জন। এই লক্ষ্য স্থির করেই আমরা এগিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আজ নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রথম বৈঠক হলো। এখানে দলের সদস্যদের নির্বাহী সদস্য নির্বাচিত করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

জনগণের সমস্যার কথা জানানোই নেতাদের মূল দায়িত্ব

আপডেট টাইম : ১২:০২:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬