ঢাকা ১০:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আনিসুর বরখাস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১২৪ বার
অসদাচরণসহ পলায়নের গুরুতর অভিযোগে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে, ৩ জুলাই এ বিষয়ে অফিস আদেশ জারি করে আইন ও বিচার বিভাগ।

অফিস আদেশে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) বিধিমতে আনিসুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।

অভিযোগের প্রকৃতি গুরুতর হওয়ায় ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতে তাকে তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়।এতে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২ অনুযায়ী এই বরখাস্ত কার্যকর হয়েছে। বরখাস্তকালীন আনিসুর রহমান প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন অভিযুক্ত আনিসুর রহমান।

যা পলায়নের শামিল হিসেবে বিবেচিত। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

পালিয়ে থাকা আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা আনিসুর বরখাস্ত

আপডেট টাইম : ১১:৩১:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫