ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

বাংলাদেশকে চীনের ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ৯৫ বার

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকায় চীনা দূতাবাস স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) কাছে এক কনসাইনমেন্ট ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে।

দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবু জাফর।

অনুষ্ঠানে বক্তব্যে ড. লিউ বলেন, চীন সবসময় বাংলাদেশের একজন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হয়ে পাশে থাকবে। এই উপহার দুই দেশের নেতৃবৃন্দের পারস্পরিক বোঝাপড়ার বাস্তব প্রতিফলন এবং বাংলাদেশের স্বাস্থ্য খাতে চীনের চলমান সহায়তার অংশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘চীন জনস্বাস্থ্য খাতে বাংলাদেশকে সঙ্গে নিয়ে সহযোগিতা জোরদার করবে এবং বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলবে।’

অধ্যাপক ড. সাইদুর রহমান চীন সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চীনকে বাংলাদেশের একটি নির্ভরযোগ্য উন্নয়ন সহযোগী হিসেবে অভিহিত করেন।

তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় এসব উপকরণ উল্লেখযোগ্য সহায়তা দেবে এবং ভবিষ্যতে স্বাস্থ্যসহ অন্যান্য খাতেও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রতীক হয়ে থাকল এই হস্তান্তর অনুষ্ঠান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

বাংলাদেশকে চীনের ডেঙ্গু চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর

আপডেট টাইম : ০৭:৪৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫