ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ইহুদি বসতি স্থাপনকারীদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • ১২৬ বার

পূর্ব জেরুজালেমে অবস্থিত পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে হামলা চালিয়েছে কয়েক ডজন অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী। বৃহস্পতিবার ইসরাইলি ওই বসতি স্থাপনকারীরা চত্বরে অতর্কিত ঢুকে পড়ে বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।

কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বলছে, এই বসতি স্থাপনকারীরা ইসরাইলি নাগরিক। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের জমিতে অবৈধভাবে বসতি গড়ে তুলেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বাহিনীর নিরাপত্তা ব্যবস্থার আওতায় মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে ধর্মীয় আচার পালন করেছে ওই বসতি স্থাপনকারীরা।

মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমের আল-আকসা মসজিদ। ইসরাইলের ইহুদি কর্তৃপক্ষের সঙ্গে সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের চুক্তি অনুযায়ী, আল-আকসা মসজিদ চত্বর কেবল মুসলিমদের থাকবে। জেরুজালের প্রধান রাব্বির দপ্তর থেকেও আল-আকসা চত্বরে ইহুদিদের উপাসনা নিষিদ্ধের কথা বলা হয়েছে।

ইসরাইলের অর্থোডক্স ইহুদিরা এই নীতি মেনে চললেও দেশটিতে বাড়তে থাকা জাতীয়তাবাদী ইহুদি সম্প্রদায় এই নীতির বিরুদ্ধে অবস্থান নেন। আল-আকসা চত্বরের একাংশে ইহুদিদের উপাসনালয় সিনাগগ নির্মাণের দাবি করেছে তারা।

ফিলিস্তিনিরা এই দাবির তীব্র বিরোধী এবং এ নিয়ে আল-আকসায় বিভিন্ন সময়ে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরাইলিদের সংঘাতও হয়েছে।

সূত্র: আল জাজিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে অনুপ্রবেশ ইহুদি বসতি স্থাপনকারীদের

আপডেট টাইম : ১২:৩০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫