ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সচিবালয়-কেন্দ্রিক সকল সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • ১১৯ বার

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার প্রতি “তোয়াক্কা” না করে আন্দোলন করায় সচিবালয়ের সব সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়েছে।

রবিবার (২২ জুন) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম আরিফ মন্ডল।

এই রিটে সচিবালয়সহ দেশের সব সরকারি অফিসে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার-১৯৭৯ এর ২৯ এর (ডি) (রোমান-২), ৩০, ৩০ (এ) এবং বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ-৩৮ এর সঙ্গে অসঙ্গতিপূর্ণ সব অনিবন্ধিত সংগঠনের কার্যক্রম অবৈধ ঘোষণা/নিবন্ধিত সংগঠনের রেজিস্ট্রেশন বাতিল চাওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনগুলোর রেজিস্ট্রেশন বাতিলের বিষয়ে পদেক্ষেপ নেওয়ার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (রেজিস্ট্রার রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন মহাপরিচালক (ডিজি), সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মগুলোর পরিদফতর রেজিস্ট্রারের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে।

রিটে “প্রশাসনের বিশৃঙ্খলা আশঙ্কা”, “সচিবালয়ে বিক্ষোভ দিনভর অচল ছিল এনবিআর”, “কর্মচারীদের আন্দোলনে সচিবালয়ে অচলাবস্থা”, “সচিবালয়ে বিক্ষোভ চলছেই” ও “সচিবালয়ের ভেতরে বাহিরে বিক্ষোভ”সহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদপত্রের প্রতিবেদন যুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব (মন্ত্রিপরিষদ বিভাগ), জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (জনপ্রশাসন বিভাগ), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন মহাপরিচালক (ডিজি), সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও যৌথ মূলধন কোম্পানি এবং ফার্মগুলোর পরিদফতর রেজিস্ট্রারকে রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার প্রতি তোয়াক্কা না করে আন্দোলন করায় সচিবালয়ের সব সংগঠন বাতিলের দাবিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। গত ১ জুন সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম আরিফ মন্ডল এই নোটিশ পাঠান। তারই ধারাবাহিকতায় এই রিট দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

সচিবালয়-কেন্দ্রিক সকল সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট

আপডেট টাইম : ১০:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫