ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

স্বীকারোক্তির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
  • ৪১৩ বার

বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারীসহ অন্যান্য নির্বাচনগুলো যে প্রশ্নবিদ্ধ ছিল, তা ‘স্বীকার’ করে নেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ‘আর নয় ২৮ অক্টোবর, গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন।

সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান প্রমুখ।

বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ‘আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনের নির্বাচন প্রশ্নবদ্ধি করলে চলবে না। তার এ কথার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারির সহ অন্যান্য নির্বাচনগুলো প্রশ্নবদ্ধি ছিল। তার এ সত্য স্বীকারোক্তির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আগামী নির্বাচন সম্পর্কে প্রধানমন্ত্রী যে কথা বলেছেন তাতে আমি আশাবাদি। আশা করি, পরবর্তী নির্বাচন শুধু দেশে নয়, সারা পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য হয়-এমন একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলের সঙ্গে আলোচনা করে শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিরোধী রাজনৈতিক দলসমূহকেও সমান সুযোগ দিতে হবে। বিরোধী নেতাদের মুক্তি দিতে হবে এবং নতুন করে কাউকে কারাগারে নেয়া যাবে না। তাদের নামে যেসব মামলা রয়েছে তার বিচার কাজ বা চার্জশিট দেয়া থেকে নির্বাচন পর্যন্ত বিরত থাকেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রীর টেনেটুনে মেট্রিক পাস ও যাদের জন্য দেশে নয়-এমন বক্তব্যের সমালোচনা করেন সাবেক এ রাষ্ট্রপতি।

দেশের উন্নয়নের জন্য আগের সব রাষ্ট্রনায়কদের অবদানের কথা স্বীকার করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বি. চৌধুরী।

তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদের অবদানের কথাও স্বীকার করতে হবে। আর জিয়াউর রহমান তো কৃষি, শিক্ষা, যোগাযোগ বিভিন্ন ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছেন।

আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বেশ ভাল ও ভদ্র মানুষ ওবায়দুল কাদের। তার ভাল একজন সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

স্বীকারোক্তির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ

আপডেট টাইম : ১১:৪৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬