ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মিডিয়া মনিটরের বিশ্লেষণ গাজা যুদ্ধে ‘ইসরায়েলের পক্ষে’ কাজ করেছে বিবিসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ১০৬ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় সংবাদ পরিবেশন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং (সিএফএমএম) এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানায়, গাজা যুদ্ধে কৌশলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিবিসি।

সংস্থাটি জানায়, বিবিসির ৩৫ হাজারেরও বেশি কনটেন্ট নিয়ে তারা গবেষণা করেছেন। সেখানে দেখা গেছে, ইসরায়েলি নিহতের খবর গাজায় নিহতের খবরের চেয়ে ৩৩ শতাংশ বেশি গুরুত্ব পেয়েছে। নিহতের সংখ্যা ও আবেগপূর্ণ ভাষা ব্যবহারের প্রচেষ্টাও দেখা গেছে।

মিডিয়া মনিটর জানায়, গাজাবাসীরা ইসরায়েলের চেয়ে ৩৪ শতাংশ বেশি দুর্ভোগে রয়েছে। তারপরও গুরুত্ব বেশি পেয়েছে ইসরায়েলিদের মৃত্যুর খবর। এ ছাড়া নিহত ইসরায়েলিদের ক্ষেত্রে ৪ গুণ বেশি মানবিক ভাষা ব্যবহার করেছে তারা। েইসরায়েলিদের জন্য ‘হত্যা’ বলা হয়েছে ২২০ বার। আর ফিলিস্তিনিদের জন্য একবার।

ইসরায়েলিদের হত্যার ক্ষেত্রে ‘হত্যাযজ্ঞ’ শব্দটি ব্যবহার করা হয়েছে ফিলিস্তিনিদের চেয়ে ১৮ গুণ বেশি। এ ছাড়া গণহত্যার অভিযোগ নিয়ে বিবিসি অনেক কম সংবাদ পরিবেশন করেছে। ইসরায়েলি নেতাদের বক্তব্যে এমন আলামত থাকলে তা এড়িয়ে গেছে সংবাদমাধ্যমটি।

বিবিসির রেডিও ও টিভিতে ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের সাক্ষাতকার বেশি নেওয়া হয়েছে। ১০৮৫ জন ফিলিস্তিনি ও ২৩৫০ জন ইসরায়েলি। এ ছাড়া বিবিসির প্রেজেন্টার ইসরায়েলিদের হয়ে অন্তত ১১গুণ বেশি কথা বলেছেন।

সেন্টার ফর মিডিয়া মনিটরিং জানিয়েছে, তারা এই গবেষণার জন্য ৩ হাজার ৮৭৩টি আর্টিকেল, ৩২ হাজার ৯২টি নিউজ প্যাকেজ বিশ্লেষণ করেছে। এতে বিবিসির সংবাদ পরিবেশনে মনে হতে পারে গাজাবাসী দুর্দশা কম ও ইসরায়েলিরা বেশি কষ্ট আছে। কাঠামোগতভাবে ও কৌশলেই বিবিসি এমন সংবাদ পরিবেশন করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মিডিয়া মনিটরের বিশ্লেষণ গাজা যুদ্ধে ‘ইসরায়েলের পক্ষে’ কাজ করেছে বিবিসি

আপডেট টাইম : ০৬:৫০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫