ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইরানের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ গবেষণাকেন্দ্রে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ১০৫ বার

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও বিশ্বখ্যাত গবেষণাকেন্দ্র ওয়াইজম্যান ইনস্টিটিউট। আজ রবিবার এ হামলায় ইনস্টিটিউটের একটি ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ড হয় এবং সেখানে কয়েকজন আটকা পড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, হামলার দমকল বাহিনী ও উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো পর্যন্ত হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

রেহোভোতে অবস্থিত ওয়াইজম্যান ইনস্টিটিউটকে ইসরায়েলের অগ্রবর্তী বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার কেন্দ্র বলে মনে করা হয়। এখানে পারমাণবিক প্রযুক্তিতে গবেষণা চলে, যা অনেক বিশেষজ্ঞ মনে করেন দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়া ড্রোন নিয়ন্ত্রণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা ও আধুনিক অস্ত্র ব্যবস্থায় ওয়াইজম্যান ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করে।

কয়েক দিন ধরে মধ্যপ্রাচ্যে অস্থিরতা চরমে পৌঁছেছে। শুক্রবার ভোরে ইসরায়েল পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালালে পাল্টা জবাব হিসেবে ওয়াইজম্যান ইনস্টিটিউটে হামলা চালায় ইরান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইরানের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ গবেষণাকেন্দ্রে আগুন

আপডেট টাইম : ০৭:০৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫