ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

আনু মুহাম্মদের উচিত বিএনপির সমর্থন নেওয়া: ফখরুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬
  • ৩৩৩ বার

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রামপাল ইস্যুতে বিচ্ছিনভাবে কিছু করা যাবে না। আনু মুহাম্মদরা ( তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যু-বন্দর রা জাতীয় কমিটি) যে আন্দোলন করছেন, তাতে আমরা সমর্থন করি এবং সমর্থন করেছিও। তাদের উচিত হবে আমাদের এ সমর্থনটাকে গ্রহণ করা। এ বিষয়ে সমগ্র জাতিকে ঐক্য বদ্ধ করার জন্য এগিয়ে আশা।

বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রির্পোর্টাস ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এমন্তব্য করেন। সুন্দরবন বাঁচাও,রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্র ঠেকাও র্শীষক এই সভার আয়োজন করে জিয়া সাইবার ফোর্স।

মির্জা ফখরুল বলেন, রামপালের ব্যপারে প্রথমে খুলনার জনগণকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এবং তার পরেই সমস্ত বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হবেন। একটা কথা অত্যন্ত পরিস্কার বিছিন্ন ভাবে কোনো কিছু করা যাবে না।

তিনি বলেন, শুধু ভয়ভীতি ত্রাস করে বাংলাদেশের মানুষকে বেশী দিন আটকিয়ে রাখতে পারবে না। আর আটকে রাখতে পারবে না বলেই তারা একের পর এক ভুল করে চলেছে।

মির্জা ফখরুল বলেন, আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, আমরা যদি নিজেরা নিজেদের পায়ে দাড়াতে না পারি , আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, আমাদের ওপর আগ্রাসন ও আক্রমণ যদি আমরা প্রতিরোধ না করতে পারি তাহলে অন্য কেউ এসেছে সেটা করে দিয়ে যাবে না। এর জন্য যে বিষয়টি সবচেয়ে বেশী প্রয়োজন সেটা হলো ঐক্য, ঐক্য এবং ঐক্য। এর কোনো বিকল্প নেই। ঐক্যের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমাদের অগ্রাসণ প্রতিরোধ করতে হবে। আমাদের গণতন্ত্র বিনাশের যে চক্রান্ত চলছে সেই চক্রান্তকে ধ্বংস করতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানকে ধ্বংস করার যে চক্রান্ত তা প্রতিরোধ করতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।

তিনি অভিযোগ করেন, এই সরকার জনগণের মতামতের কোনো তোয়াক্কা করে না দেখেই আজকে গণবিরোধী সিদ্ধান্ত তারা নিচ্ছে।

সংগঠনটির সভাপতি এড. শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সভাপতিত্বে বর্ক্ততা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেস্টা হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

আনু মুহাম্মদের উচিত বিএনপির সমর্থন নেওয়া: ফখরুল

আপডেট টাইম : ১২:০১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০১৬