ঢাকা ০১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শেখ হাসিনা, জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৯৭ বার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গুলি করে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভুক্তভোগী সোহেল রানা (৩৮) গত বুধবার বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করেন। শুক্রবার মামলার এজাহার আদালতে আসে, যা ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহ গ্রহণ করেন।

বিচারক আগামী ২০ জুলাইয়ের মধ্যে মামলার বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মোহাম্মদপুর থানার আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান মামলার এসব তথ্য দেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও ডা. দীপু মনি, কণ্ঠশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম, অভিনেত্রী শমী কায়সার, ডিএমপির সাবেক ডিবিপ্রধান হারুন অর রশিদ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ে ময়ূর ভিলার সামনে মিছিলে অংশ নেন সোহেল রানা। এ সময় শেখ হাসিনা সরকারের নির্দেশে পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তাদের ছোড়া গুলিতে আহত হন সোহেল রানা। এরপর তিনি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নেন।  চিকিৎসার জন্য দীর্ঘ সময় হাসপাতালে থাকার কারণে মামলা করতে দেরি হওয়ার কথা এজাহারে তুলে ধরেন সোহেল রানা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শেখ হাসিনা, জয়সহ ২২২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট টাইম : ১০:৫৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫