ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

টাঙ্গুয়ার হাওরে নিয়ম না মানায় পর্যটক ও হাউজবোটকে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫
  • ২২৫ বার

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অমান্য করে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো ও ডিজে পার্টি করে জনউপদ্রব সৃষ্টির দায়ে ছয়টি পর্যটকবাহী ট্রলার ও হাউজবোটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি হাউজবোটকে পাঁচ হাজার টাকা ও পাঁচটি পর্যটকবাহী ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ মঙ্গলবার (১০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক ও পাতারগাঁও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম এই জরিমানা করেন।

জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে গত কয়েকদিন ধরে জামালগঞ্জ, শাল্লা, মধ্যনগর, কলমাকান্দাসহ দেশের বিভিন্ন স্থান থেকে শতশত পর্যটক টাঙ্গুয়ার হাওরে আসছেন। পর্যটকবাহী নৌযানে উচ্চস্বরে মাইক বাজানো, প্লাস্টিকের বর্জ্য হাওরে ফেলা এবং গণউপদ্রব সৃষ্টি করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহীদ সিরাজ লেক এলাকার সব হাউজবোট ও ট্রলারের মাঝি এবং পর্যটকদের নিয়ে প্লাস্টিক বর্জ্য, বোতল ও অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য পরিষ্কার করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শহীদ সিরাজ লেক এলাকায় একটি হাউজবোটকে নিষিদ্ধ প্লাস্টিক বর্জ্য ব্যবহার ও দূষণের দায়ে পাঁচ হাজার টাকা এবং পাঁচটি পর্যটকবাহী ট্রলারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পর্যটক ও মাঝিদের সতর্ক করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

টাঙ্গুয়ার হাওরে নিয়ম না মানায় পর্যটক ও হাউজবোটকে জরিমানা

আপডেট টাইম : ০১:০৬:২২ পূর্বাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫