ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • ৮৪ বার

ঢাকা সাভারে ছাত্র-জনতার একদফা আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৬ জুন) রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসন ঘাসমহল থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেপ্তার মনির হোসেন সাদ্দাম দক্ষিণ রাজাসনের বাসিন্দা মঞ্জুর হোসেনের ছেলে। পুলিশ জানায়, চলমান ছাত্র-জনতার একদফা আন্দোলনের সময় সাদ্দাম সরাসরি গুলি ও হামলার নেতৃত্বে ছিল। ঘটনার পর থেকে সে পলাতক ছিল। সম্প্রতি এলাকায় ফিরে নতুন করে সহিংসতা উসকে দেওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

ওসি জুয়েল মিঞা জানান, ‘মনির হোসেন সাদ্দামের বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। শুক্রবার দুপুরের পর তাকে আদালতে পাঠানো হবে।’

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ব্যানারে ছাত্র-জনতার একদফা আন্দোলনের অংশ হিসেবে গত ৪ ও ৫ আগস্ট সাভার ও আশুলিয়ার বাইপাইলে বিশাল জনসমাগম হয়। ওই সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ হামলায় নিহত হন প্রায় শতাধিক এবং আহত হন সহস্রাধিক ছাত্র-জনতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেপ্তার

আপডেট টাইম : ১২:৪১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫