ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা: জাতিসংঘ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ৭৬ বার

ফিলিস্তিনের গাজা পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থানে পরিণত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস। অবরুদ্ধ এ উপত্যকায় ২৩ লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এদিকে, দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলি যুদ্ধে কমপক্ষে ৫৪ হাজার ৩২১ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২৩ হাজার ৭৭০ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে আছেন এক চিকিৎসক, যার ১০ সন্তানের মধ্যে ৯ জনই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১০ সন্তানের মধ্যে ৯ সন্তানকেই হারিয়েছিলেন হামদি আল-নাজ্জার নামের এক চিকিৎসক। তিনি নিজেও ওই হামলায় আহত হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ‘খুব কাছাকাছি’ আছে এবং আজই তা ঘোষণা করা হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত স্থান গাজা: জাতিসংঘ

আপডেট টাইম : ০৭:১৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫