ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবশেষে স্বীকার করল ভারত যুদ্ধবিমান ভূপাতিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • ১৬৯ বার

পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গত মাসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধপরিস্থিতিতে নিজেদের যুদ্ধবিমান হারানোর বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছে ভারত। তবে কতটা যুদ্ধবিমান খুইয়েছে তারা তা স্পষ্ট করেনি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান এ নিয়ে মন্তব্য করেছেন।

সাক্ষাৎকারে চৌহান বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়া গুরুত্বপূর্ণ নয় বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটিই গুরুত্বপূর্ণ। তবে তিনি পাকিস্তানের দাবিকে ‘পুরোপুরি ভুল’ বলেও দাবি করেন। চৌহানের ভাষায়Ñ ‘কেন সেগুলো ভূপাতিত হলো, কী ভুল হয়েছিলÑ এগুলো গুরুত্বপূর্ণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়।’ তিনি আরও বলেন, ‘ভালো বিষয় হলো যে কৌশলগত ভুল আমরা করেছি সেগুলো বুঝতে সক্ষম হই। সেই ভুল শুধরে দুদিন পর আবার সেগুলো প্রয়োগ করি, আবার আমাদের সব যুদ্ধবিমান ওড়াই এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানি।’

সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগে উপস্থিত ছিলেন অনিল চৌহান। সেখানেই তিনি সাক্ষাৎকারটি দেন। ওই সাক্ষাৎকারে পাকিস্তানের দাবি অনুযায়ী ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি ‘একেবারে ভুল’ বলে আখ্যা দেন তিনি।

উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। এর জেরে ৭ মে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। এতে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধপরিস্থিতি তৈরি হয়। পাকিস্তান প্রথমে দাবি করে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এর মধ্য দিয়েই তারা ভারতের হামলার জবাব দিয়েছে। পরবর্তী সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তাদের সেনারা ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে ভারতের এয়ার অপারেশন্সের মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিকদের বলেছিলেন, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবশেষে স্বীকার করল ভারত যুদ্ধবিমান ভূপাতিত

আপডেট টাইম : ১০:৩২:২২ পূর্বাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫