ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

গাজীপুরের সাবেক এসপি শফিক ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • ১০০ বার

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় গাজীপুরের সাবেক পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম, স্ত্রী জিনিয়া ফারজানা, দুই মেয়ে কাজী আরিয়া বিনতে শফিক ও কাজী আনুশা বিনতে শফিকের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বলা হয়, কাজী শফিকুল আলমের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্র জানা যায়, শফিকুল আলম ও তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

এতে বলা হয়, তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

গাজীপুরের সাবেক এসপি শফিক ও তার পরিবারের সদস্যদের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট টাইম : ০৬:৩৫:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫