ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের শান্তি ফিরেছে শিল্পাঞ্চলে, ছুটির দিনেও কর্মচাঞ্চল্য জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশসহ বিশ্বের ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ আইজেনকোটকে ৬৭ এমপির সমর্থন ইসরায়েলের প্রধানমন্ত্রী কে হবেন নির্ধারণ রোববার মানবিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা ও সততাই আইনজীবীর প্রধান শক্তি: আইনমন্ত্রী দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নতুন পরিচয়ে আসছেন দীপা খন্দকার দেশকে পৃথিবীর বুকে শক্তিশালী হিসেবে দাঁড় করাতে হবে: প্রধানমন্ত্রী সরকারি দপ্তরে অতিরিক্ত অর্থ ও হয়রানি বন্ধ হলে শ্রমিকদের ৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব

গ্ল্যামার কন্যা পরীমণির জন্মদিন আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬
  • ৪১৬ বার

ঢাকাই চলচ্চিত্রের গ্লামার কন্যা পরীমণির আজ জন্মদিন। শুরু থেকেই আলোচিত এই নায়িকা সম্প্রতি ‘রক্ত’ সিনেমার মাধ্যমে দেশের পাশাপাশি কলকাতার সিনেমা বাজারেও গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। পরীমনি সাতক্ষীরা জেলায় ১৯৯২ সালে জন্মগ্রহন করেন। ছোটবেলায় বাবা মনিরুল ইসলাম এবং মা সালমা সুলতানাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে, এসএসসি পর্যন্ত বরিশালেই পড়াশোনা করেছেন। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করেন। বর্তমানে সাতক্ষীরা সরকারী কলেজে বাংলা বিভাগে সন্মান তৃতীয় বর্ষের ছাত্রী। ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শিখেন পরী।

অভিনয় জীবন
পরীমনি মডেলিং এর মাধ্যমে তার কর্ম জীবন শুরু করেন। তিনি বিভিন্ন নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং টিভি নাটকে অভিনয় করেন। তিনি মডেলিং থেকে ছোটপর্দায় এবং তারপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরীমনি। অভিনয় জীবন শুরু করেন টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে। তিনি সেকেন্ড ইনিংস, এক্সক্লুসিভ, এক্সট্রা ব্যাচেলর, নারী ও নবনীতা তোমার জন্য এ চারটি ধারাবাহিক নাটকে কাজ করেছেন। এর মধ্যে জাকারিয়া সৌখিন রচিত নারী ও নবনীতা তোমার জন্য নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন পরীমনি। এতে চিত্রনায়ক আমিন খান, চিত্রনায়িকা পপি এবং ঈশানাও অভিনয় করেছিলেন। প্রথম অভিনীত নাটকেই তিনি ইলিয়াস কাঞ্চন এবং চম্পার সাথে অভিনয়ের সৌভাগ্য অর্জন করেন।

মুক্তির আগেই ২৩টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে রীতিমত হৈ চৈ ফেলে দিয়েছিলেন পরী মনি। ছবি মুক্তির আগেই মিডিয়ায় নানা ধরনের খবরের জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি। শাহ আলম মন্ডল পরিচালিত ভালোবাসা সীমাহীন তার অভিনীত প্রথম চলচ্চিত্র।কিন্তু তিনি আলোচনায় আসেন নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে।

দেশের চলচ্চিত্রে হালের সবচেয়ে চাহিদাসম্পন্ন নায়িকা এখন পরী মনি। প্রায় সব নির্মাতা সিনেমা নির্মাণের সময় নায়িকা হিসেবে পরী মনির কথা ভাবছেন। গিয়াস উদ্দীন সেলিমের পরিচালনায় ‘স্বপ্নজাল’ সিনেমায় অভিনয় করছেন পরী। কেউ কেউ মনে করছেন ‘স্বপ্নজাল’ সিনেমার মাধ্যমে আরও অনন্য উচ্চতায় উঠে যাবেন পরী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

আমির হামজার ‘নারীসংক্রান্ত অডিও ও ভিডিও’ পাওয়ার দাবি রাশেদ খানের

গ্ল্যামার কন্যা পরীমণির জন্মদিন আজ

আপডেট টাইম : ১১:৫৩:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অক্টোবর ২০১৬