ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিও’র দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লকড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • ৮৫ বার

দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও বর্তমান পিও মাহমুদুল হাসান দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকেরও আদেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দিয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, মুহাম্মদ তুহিন ফারাবী ও মো. মাহমুদুল হাসানের বিভিন্ন দুর্নীতির মাধ্যমে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি তারা হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে বিভিন্ন দুর্নীতির রেকর্ডপত্র এবং সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান এবং জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে হত্যা, আহত আরও একজন

স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান পিও’র দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লকড

আপডেট টাইম : ০৭:০৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫