ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • ১০৬ বার

অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি মুক্তি ও যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, জিম্মিদের মুক্ত করুন, প্রয়োজনে যুদ্ধ বন্ধ করুন। গতকাল শনিবার ইসরায়েলের একধিক শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে ১৪০০ মানুষকে হত্যা করে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। একইসঙ্গে দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় তারা। জবাবে গাজায় চলা বহুদিনের অভিযান জোরাল করে ইসরায়েল। সাধারণ মানুষের ওপর চলা তাদের অভিযানে প্রাণ হারিয়েছে ৫০ হাজারেরও বেশি মানুষ। আহত হয়েছেন লক্ষাধিক। হামাসের বিরুদ্ধে অভিযান দাবি করলেও এতে হতাহতদের বেশিরভাগই বেসামরিক।

এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির ডাক উঠেছে। একাধিকবার যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি আগ্রাসনে তা ভেস্তে গেছে। এবার ইসরায়েলের জনগণও যুদ্ধ বন্ধের ডাক দিয়েছে। তারা বলছেন, যেকোনো মূল্যে জিম্মিদের মুক্ত করুন, প্রয়োজনে যুদ্ধ বন্ধ করুন।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল থেকেই ইসরায়েলের বিভিন্ন শহরে জড়ো হতে থাকে মানুষজন।

রাজধানী তেল আবিবে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন জিম্মিদের স্বজনরা। তারা সবাই জিম্মিদের মুক্ত করার জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলে হাজার হাজার মানুষের বিক্ষোভ

আপডেট টাইম : ০৭:০৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫