ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ৫০ শতাংশ পাকিস্তানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • ৮৫ বার

রাজনৈতিক উত্তেজনা থাকলেও ভারতে সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর ব্যাপারে মত দিয়েছেন অনেক পাকিস্তানি। সাম্প্রতিক এক জরিপে দেখা যায় প্রায় ৫০ শতাংশ পাকিস্তানি নাগরিক মনে করেন, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের পরিধি বাড়ানো উচিত।পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এমন প্রস্তাবের বিরোধিতা করছেন ৩৫ শতাংশ পাকিস্তানি। তারা বলছেন, আগে সব ইস্যু সমাধান হওয়া দরকার। তারপর বাণিজ্যিক সম্পর্ক।

গ্যালাপ পাকিস্তান সার্ভের করার এই জরিপে সারা দেশের শত শত মানুষ অংশ নেয়। চলতি মাসের ১২ থেকে ১৮ তারিখ পর্যন্ত চলে এই জরিপ।

কোন কোন পদক্ষেপের মাধ্যমে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায়- এই প্রশ্নের জবাবে ৪৮ শতাংশ পাকিস্তানি জানিয়েছেন, দুই দেশের ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা মাধ্যমে এটি করা যাছেন।

এ ছাড়া শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির কথা জানিয়েছেন ৪৫ শতাংশ পাকিস্তানি। অন্যদিকে ৩৫ শতাংশ পাকিস্তানি এটি প্রত্যাখ্যান করেছেন।

যদি এটা ১৯৪৭ সাল হয়, তাহলে আপনি কি ভারত থেকে পাকিস্তানকে আলাদা করার পক্ষে- এমন প্রশ্নের জবাবে ৮৬ শতাংশ পাকিস্তানি ভারত থেকে আলাদা হতে চাওয়ার পক্ষে রায় দিয়েছে।

শুধুমাত্র ৪ শতাংশ এর বিরোধিতা করেছেন। তবে ৭ শতাংশ এই বিষয়ে কোনো কিছু বলতে চায়নি। এছাড়া এই বিষয়ে ৪ শতাংশ কোনো ধরনের মতামত দেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ৫০ শতাংশ পাকিস্তানি

আপডেট টাইম : ০৭:০১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫