ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী ওএসডি রাষ্ট্রপতি নির্বাচন, তিন যুগ পর ভোটগ্রহণ অধিবেশন ডাকা হবে না: চিফ হুইপ ম্যানেজিং কমিটির হাতে যাচ্ছে শিক্ষক নিয়োগ, ছাত্রদল সভাপতি বললেন ‘গুজব’ ঢাকায় ‘র’ প্রধানের রহস্যজনক সফর আদালতে আসেননি পরীমনি, মাদক মামলায় অভিযোগ গঠন শুনানি পেছাল ‘ক্ষমতা চিরস্থায়ী নয়, গায়ে পড়ে ঝগড়া বাধাতে আসবেন না’ মন্ত্রিসভায় অনুমোদন বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজির ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • ১২৮ বার

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সাফিনুল ইসলাম ও তার স্ত্রী সোমা ইসলামের নামে থাকা আরও ৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের উপপরিচালক মনিরুল ইসলাম তাঁদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের অন্য সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে দুদক বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছে, তাদের এই ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্রসমূহে স্থিতি অবস্থায় থাকা অর্থ তাঁরা হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করার চেষ্টা করছেন। এমতাবস্থায় এই অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা না হলে তাঁদের বিরুদ্ধে চলমান অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ১৩ মার্চ সাফিনুল ও তার স্ত্রী সোমা ইসলামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। পরে গত ২৩ এপ্রিল সাফিনুল ইসলাম, তার স্ত্রী সোমা ইসলাম ও ছেলে সামিন ইসলামের নামে থাকা ৫৬টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।

এসব হিসাবে তাদের ১০ কোটি ৮০ লাখ ২৮ হাজার ২৫৩ টাকা জমা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের

স্ত্রীসহ বিজিবির সাবেক ডিজির ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আপডেট টাইম : ০৭:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫