ঢাকা ০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইউক্রেন যুদ্ধ তুরস্কে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২১:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
  • ১৪৯ বার

ইউক্রেন যুদ্ধে সমাপ্ত বন্ধ করতে তুরস্কে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ‍পুতিনের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সৌদি আরব থেকে কাতার যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ ইচ্ছা প্রকাশ করেছেন। খবর এএফপির।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে বৃহস্পতিবার তুরস্ক সফরের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমি জানি না যদি আমি না যাই, তিনি (পুতিন) সেখানে থাকবেন কি না। তিনি চান আমি যেন সেখানে যাই। যদি যুদ্ধ থামানোর সম্ভাবনা থাকে, তাহলে আমি সেখানে যেতে পারি।

ট্রাম্পের এ মন্তব্য ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক মহলে নতুন করে আশা জাগিয়েছে।

এর আগে পুতিনের সঙ্গে বৃহস্পতিবার তুরস্কে দেখা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। আমরা একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি।

এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির জন্য আলোচনা আয়োজনে তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে তিনি এ কথা জানান।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেশ দীর্ঘদিন ধরেই চলছে। যুক্তরাষ্ট্র এটি থামাতে আপ্রাণ চেষ্টা করছে। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প এ যুদ্ধ থামানোর পক্ষে ছিলেন। এবার তা বাস্তবায়নের পথে। তবে নানা দরকষাকষির কারণে দেরি হচ্ছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। যা পরে যুদ্ধে গড়ায়। বিভিন্ন সময় সাময়িক যুদ্ধবিরতি হলেও যুদ্ধ এখনো চলছে। ট্রাম্পের মধ্যস্থতা ও তুরস্কের সহায়তায় হয়তো এবার থামবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইউক্রেন যুদ্ধ তুরস্কে গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আপডেট টাইম : ০৭:২১:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫