ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আদালতে মমতাজকে লিফটে নিতে বিএনপিপন্থী আইনজীবীদের বাধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৩৯ বার

রাজধানীর মিরপুর থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সাগর হত্যা মামলায় মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি), কণ্ঠশিল্পী মমতাজ বেগমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানি শেষে তাকে লিফটে করে হাজতখানায় নিতে গেলে বাধা দেন বিএনপিপন্থী আইনজীবীরা।

রিমান্ড মঞ্জুর শেষে আজ বেলা দুপুর ৩টার দিকে সিএমএম আদালতের সাততলায় অবস্থিত ১৮ নম্বর আদালত থেকে মমতাজকে লিফটে করে হাজতখানায় নিতে যান পুলিশ সদস্যরা। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা বাধা দেন। তারা দাবি করেন, মমতাজকে হাঁটিয়ে হাজতখানায় নিতে হবে। এ নিয়ে সেখানে হট্টগোল সৃষ্টি হয়।  পরে পুলিশের অতিরিক্ত সদস্য এসে মমতাজকে লিফটে করে নিচে নামিয়ে হাজতখানায় প্রবেশ করায়।

আজ মামলাটির তদন্তকারী কর্মকর্তা, মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম মমতাজকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রট মো. জুয়েল রানার আদালত।

এর আগে গতকাল সোমবার রাত পৌনে ১২ টায় ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমজাত বেগমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

সাগর হত্যা মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর থানাধীন ১০ নম্বর গোলচত্বর এলাকায় ছাত্র-জনতার মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ঘটনাস্থলেই মারা যান মো. সাগর। এ ঘটনায় গত ২৭ নভেম্বর নিহতের মা বিউটি আক্তার মিরপুর থানায় শেখ হাসিনার নাম উল্লেখ করে ২৪২ জনের নামে হত্যা মামলায় দায়ের করেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মমতাজ আত্মগোপনে ছিলেন। তিনি দেশের বাইরে চলে গেছেন বলেও গুঞ্জন ছিল।

লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ নবম সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালে তাকে আওয়ামী লীগ মনোনয়ন দেয়। ২০১৮ সালেও নৌকা নিয়ে জয় পাওয়া মমতাজ ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনে দলের নেতা এক স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আদালতে মমতাজকে লিফটে নিতে বিএনপিপন্থী আইনজীবীদের বাধা

আপডেট টাইম : ০৭:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫