ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাবেক এমপি শামীমা আক্তার কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • ১০৫ বার

যুবদল নেতা শামীম হত্যা মামলায় কৃষকলীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শামীমা আক্তার খানমের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তদন্ত কর্মকর্তার শুনানি নিয়ে আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।এর আগে গত শনিবার বিকেলে রাজধানীর জিগাতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) ফেরদৌস আলম আজ দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আসামি পক্ষে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী জামিন আবেদনের শুনানিতে বলেন, ‘মামলার এজাহারে ৭০০ জনের অধিক আসামি। এজাহারে শামীমা আক্তারের নাম নেই। আর এ মামলায় ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি অসুস্থ। জামিন দিলে পলাতক হবেন।’

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর কাইয়ুম হোসেন নয়ন জামিনের বিরোধিতা করে বলেন,‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মগবাজার, ফকিরাপুল, প্রধান বিচারপতির বাসভবনে হামলা চালায়। সেই ঘটনায় শামীমা আক্তার জড়িত। আর আইনে বলা আছে, ফাইনাল রিপোর্ট দেওয়া হলেও পরে সম্পূরক চার্জশিট দেওয়া যায়।’

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শামীম হত্যা মামলা থেকে জানা গেছে, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপি নেতাকর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাবেক এমপি শামীমা আক্তার কারাগারে

আপডেট টাইম : ০৬:৪৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫