ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বাংলাদেশের সাফল্য দেখতে আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
  • ৩৫৬ বার

বাংলাদেশ সাফল্যের সঙ্গে নিম্ন-মধ্য আয়ের দেশে পরিণত হওয়ায় এর অগ্রগতি সরাসরি দেখার জন্য বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম আগামীকাল রবিবার ঢাকায় আসছেন। কিম তার দুই দিনের সফরে দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে একটি পাবলিক অনুষ্ঠানে যোগ দেবেন।

গত দুই দশকে দুই কোটিরও বেশি মানুষের দারিদ্র্য নিরসন, অর্থনৈতিক ভিত্তি দৃঢ় হওয়া, দরিদ্র মানুষের সঙ্গে উদ্ভাবনমূলক কাজ, বেসরকারি খাতে কর্মসংস্থান, মানবসম্পদ উন্নয়ন বিনিয়োগ ও কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অর্জনকে তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করতে চান।

কিমের বক্তব্য উদ্ধৃত করে বিশ্বব্যাংক এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ দারিদ্র্য নিরসনে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ ব্যাপারে বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিচ্ছে।

বিশ্বব্যাংকের সব্বোর্চ কর্মকর্তার বাংলাদেশ সফরের প্রাক্কালে প্রদত্ত এই বিবৃতিতে বলা হয়, সুশাসন শক্তিশালীকরণ ও বিনিয়োগ পরিবেশের উন্নয়নের মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ বাংলাদেশের সঙ্গে প্রাইভেট সেক্টরে কিভাবে আরও কাজ করবে সে ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট।

কিম তার সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দেখা করবেন।

তিনি উচ্চপদস্ত কর্মকর্তাদের সঙ্গে দেশের উন্নয়নে ও অগ্রগতিতে বিশ্বব্যাংক কিভাবে আরো সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন।

এ ছাড়া তিনি সুশীল সমাজের প্রতিনিধি ও প্রাইভেট সেক্টরের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। তিনি বিশ্বব্যাংকের সহযোগিতায় পরিচালিত কিছু প্রকল্পও পরিদর্শন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশের সাফল্য দেখতে আসছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১১:২৬:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০১৬