ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ২২৮ বার

বাংলাদেশ আশ্রয় নেওয়া আট লাখ রোহিঙ্গাদের মধ্য থেকে প্রথম ধাপে মিয়ানমার কর্তৃপক্ষ এক লাখ ৮০ হাজার রোহিঙ্গা নাগরিককে ফেরত নেবে। আজ শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত ৬ষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী ইউ থান শেওয়ের এক বৈঠকে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে ছয়টি ধাপে এই তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করেছিল। ছবি ও নাম অনুয়ায়ী চূড়ান্ত যাচাই-বাছাইয়ের জন্য আরও ৭০ হাজার রোহিঙ্গা নাগরিক এ তালিকার বাইরে অপেক্ষমাণ রয়েছে।

এই প্রথম মিয়ানমারের পক্ষ থেকে এত বিপুল সংখ্যক রোহিঙ্গাকে প্রত্যাবাসনের জন্য নিশ্চিত করা হয়েছে, যা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। মিয়ানমার কর্তৃপক্ষ আরও নিশ্চিত করেছে যে, মূল তালিকায় থাকা বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গা নাগরিকের তথ্য যাচাই-বাছাইও দ্রুততার সাথে সম্পন্ন করা হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর সমবেদনা জানান। তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগ কবলিত মানুষের জন্য আরও মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

আপডেট টাইম : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫