ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের ইন্তেকাল, রাত ১০টায় জানাযা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ১৩৮ বার

দেশের অন্যতম শীর্ষ আলেম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও হজরত হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট সাহেবজাদা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

শুক্রবার (৪ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর কামরাঙ্গীরচরে নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী বিষয়টি নিশ্চিত করেছেন।

মাওলানা হামিদী জানান, এক সপ্তাহ আগে ঢাকার স্কয়ার হাসপাতাল থেকে ডাক্তাররা আল্লামা আতাউল্লাহ হাফেজ্জীকে বাসায় নিয়ে যেতে বলেন। বাসায় আসার পর গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে এক সপ্তাহ অতিবাহিত হয়। আজ বেলা ১১টার পর তিনি ইন্তেকাল করেন।

এছাড়া তিনি আরো জানান, কামরাঙ্গীরচরের নিজ মাদরাসায় রাত ১০টায় তার জানাযা অনুষ্ঠিত হবে।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী দেশের অন্যতম শীর্ষ বুজুর্গ আলেমে দীন হজরতুল আল্লাম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ.-এর ছোট ছেলে ও ঢাকার কামরাঙ্গীরচরে হাফেজ্জী হুজুর প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসার মুহতামিম ছিলেন। তিনি কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সহসভাপতি ছিলেন। এছাড়াও দেশের শীর্ষ আলেমদের মধ্যে তিনি বিশেষভাবে গণ্য হতেন।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর ইন্তেকালে দেশের আলেম-উলামার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁকে নিয়ে স্মৃতিচারণ করছেন এবং শোক জানাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের ইন্তেকাল, রাত ১০টায় জানাযা

আপডেট টাইম : ০৩:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫