ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক জব্দ করা জাহাজে ইরানের জন্য ‘উপহার’ পাঠাচ্ছিল চীন, ক্ষুব্ধ ট্রাম্প রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীনের সহযোগিতা কামনা বিএনপির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম বাড়ছে নদীর পানি : কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো : বিএনপি নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
  • ১০৫ বার

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, এরা ইলেকশন দিব আজকে, কালকে, পরশু। ঘুরাইয়া-ঘারাইয়া জাতে ইলেকশন না দেওন লাগে। কিন্তু ইলেকশন লাগবো। ফজলুর রহমান যদি জীবিত থাকে বাপ ডাইকা বাংলাদেশে ইলেকশনটা দিয়া যাওন লাগবো।

মঙ্গলবার (১ এপ্রিল) কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আনন্দ বাজারে ঈদ-পরবর্তী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, বাপ ডাইকা নির্বাচন) দেওন লাগবো। আমাকে গুলি করে মারবেন। আমার আল্লাহ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাকে রক্ষা করতে পারে, পারে না? ৫০০ গুলিও আমার বুকে লাগতে না পারে, আমার আল্লাহ আছে। আমি সত্য কথা বলবোই।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই উপদেষ্টা বলেন, মুক্তিযুদ্ধের জন্য এ দেশের ৩০ লাখ লোক জীবন দিয়েছিল। ২ লাখ মা-বোন ইজ্জত দিয়েছিল। এই গ্রামটা বিশেষ করে হিন্দু সমাজের। গ্রাম থেকে ১০০ কিলোমিটার দূরে ওইলাম ক্যাম্প, বালাম ক্যাম্প ও মুথো ক্যাম্পে হাজারে হাজারে লোক গিয়েছিল। এত মানুষ মারা গিয়েছিল তার কোনো সীমা ছিল না। সেই মুক্তিযুদ্ধের ওপর প্রতিষ্ঠিত হয়েছে আমার স্বাধীন বাংলাদেশ। এখন কি আমি রাজাকারদের হাতে স্বাধীন বাংলাদেশের নেতৃত্ব ছেড়ে দেবো। কথাটা আপনারা বুঝেন না। আমি ভোট চাই না। যারা রাজাকারদের হাতে নেতৃত্ব ছাড়তে চায় আমি তাদের ভোট চাই না। কথাটা খুব ক্লিয়ার। আমি ভোট চাই তাদের। যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে। যারা মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মানে। যারা এই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, ফজলুর রহমানের স্ত্রী সুপ্রীম কোর্টের আইনজীবী উম্মে কুলসুম রেখা, ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম পলাশসহ মৃগা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি

বাপ ডাইকা ইলেকশন দিয়া যাওন লাগবো : বিএনপি নেতা

আপডেট টাইম : ১০:১৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫