ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দলীয় নেতৃত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা, আর কত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০১৬
  • ৩৮৭ বার

আবারো দলীয় সভাপতির পদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা বলেছেন, ১৯৮১ সাল থেকে ২০১৬; টানা ৩৫ বছর নেতৃত্ব দিলাম। আর কত? এখন নতুন নেতৃত্ব বাছাই করুন যারা দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবন গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রায় চার বছর পর কাউন্সিলকে সামনে রেখে দলটির এই জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল। এই কাউন্সিলে দলীয় সভাপতি হিসেবে শেখ হাসিনাই থাকছেন এটা নিশ্চিত। এছাড়া সাধারণ

সম্পাদক পদেও নতুন কোনো মুখ আসছে না এটাও প্রায় নিশ্চিত।

গত ২ অক্টোবর গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমি আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে ৩৫ বছর ধরে দায়িত্ব পালন করছি। এ ছাড়া তিন টার্ম সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছি। এই দীর্ঘ ৩৫ বছরে এবারই মাত্র পাঁচ দিন ছুটি কাটিয়েছি। আগামী কাউন্সিলে কাউন্সিলরা অন্য কাউকে সভাপতি নির্বাচিত করলে আমিই সবচেয়ে বেশি খুশি হবো।’

তবে দলটির নেতাকর্মীরা মনে করেন বঙ্গবন্ধু কন্যার কোনো বিকল্প এখনো দলে গড়ে ওঠেনি। যতদিন বেঁচে থাকবেন তাকেই নেতৃত্বে চান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৈঠকের সূচনা বক্তব্যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেত্রীর সাক্ষাতের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘দেশে গণতন্ত্র নেই বলে এখন যারা বিদেশিদের কাছে নালিশ করছে তারা ক্ষমতায় ছিল অবৈধভাবে। তাদের মুখে গণতন্ত্রের কথা দুর্ভাগ্যজনক।’

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা যুদ্ধাপরাধীদের ক্ষমতায় বসিয়েছে তাদের বিচার করা হবে। আন্দোলনের নামে যারা মানুষ পুড়িয়ে মারে তাদেরও বিচার করা হবে।’

চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বাংলাদেশ সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলেও মনে করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দলীয় নেতৃত্ব থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়ে শেখ হাসিনা, আর কত

আপডেট টাইম : ১১:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০১৬