ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঈদের ছুটি বাড়ানোসহ বেতন-বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ১২৭ বার

ঈদের ছুটি বাড়িয়ে ১০ দিন করা এবং চলতি মাসের বেতন ও বোনাস প্রদানসহ বিভিন্ন দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ সড়ক ব্যবহারকারীরা‌।

আজ মঙ্গলবার সকাল থেকেই হেমায়েতপুরের ঋষিপাড়ায় ঢাকা-মানিকগঞ্জ মহাসড়কে অবস্থান নেন জিন্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

শ্রমিকদের অভিযোগ, ঈদে ১০ দিনের ছুটি এবং চলতি মাসের বেতনের দাবিতে আন্দোলন করায় পুলিশ গতকাল সোমবার ছয় শ্রমিককে আটক করে। এ সময় আটকদের মুক্তিসহ দাবি মানা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন শ্রমিকরা।

মহাসড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম। তিনি বলেছেন, ঘটনাস্থলে যৌথবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে শ্রমিকদের সঙ্গে তারা আলোচনা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঈদের ছুটি বাড়ানোসহ বেতন-বোনাসের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ

আপডেট টাইম : ১০:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫