ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১৩২ বার

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম বিপিএম মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বুধবার সকাল ৮টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস-এ পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় আইজিপি বাহারুল আলম বিপিএম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক এ. কে. এম. শহিদুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বিউগলে করুণ সুরের তালে তালে সুসজ্জিত পুলিশের এক দল গার্ড অব অনার প্রদান করে।

পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ বাহারুল আলম বিপিএম পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

এছাড়া ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ-এর নেতৃত্বে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউব্লিউএন) নেতৃবৃন্দ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও ডিএমপি কমিশনারের শ্রদ্ধা

আপডেট টাইম : ১০:৩৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫