ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে

কাউন্সিলে যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হবে: সৈয়দ আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬
  • ২৯৮ বার

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, অতীতের মতো আওয়ামী লীগের এবারের জাতীয় কাউন্সিলও হবে ঐতিহাসিক ও উৎসবমুখর। কাউন্সিলে রাজনৈতিক দিকনির্দেশনার ক্ষেত্রে যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ।

সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের সম্মেলন সব সময় বিশাল হয় এবং সারা জাতিকে নাড়া দেয়। এবার আরও উৎসবমুখর পরিবেশে এই সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছি।

তিনি বলেন, পাকিস্তান আমলে আওয়ামী লীগের কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করা হবে। সেই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছিল। আশা করি এবারের সম্মেলনও ঐতিহাসিক হবে। এই সম্মেলনেও একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বর্ধিত সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আওয়ামী লীগের ২০তম সম্মেলনের মাধ্যমে যে কমিটি নির্বাচিত হবে, তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত থাকবে। আশা করি, ওই নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার নির্বাচিত হবেন। কারণ, শেখ হাসিনার বিকল্প কেবল শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘এই সম্মেলন নিয়ে আমাদের মধ্যে যেমন আগ্রহ আছে, ঠিক তেমনি সারা দেশের মানুষের মধ্যেও আগ্রহ আছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা বসে নেই। যারা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যর্থ করতে ষড়যন্ত্র করেছে, তারা কিন্তু বসে নেই।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা আনিসুল হক বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। সম্মেলনের যে বিলবোর্ড লাগানো হবে, তাতে জাতির পিতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিতে হবে। কোনো নেতা নিজের ছবি দিতে পারবেন না। আমি মনে করি, এর কারণে ঢাকা শহর অনেক সুন্দর হয়ে যাবে।’

সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমত উল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান

কাউন্সিলে যুগান্তকারী সিদ্ধান্ত নেয়া হবে: সৈয়দ আশরাফ

আপডেট টাইম : ১২:৪৭:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬