ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র নির্বাচন : ট্রাম্পকে সমর্থন না দিতে রিপাবলিকানদের প্রতি ওবামার আহবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬
  • ৩০৬ বার

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে সমর্থন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নিতে রিপাবলিকান দলের সিনিয়র নেতাদের প্রতি আহবান জানিয়েছেন।
ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থনে আয়োজিত এক সমাবেশে ওবামা বলেন, ট্রাম্পের বিতর্কিত বক্তব্যের নিন্দা জানানোর ভাষা নাই। কিন্তু তাকে হোয়াইট হাউসে নিতে এখনো সমর্থন জানানো হচ্ছে।
এদিকে ট্রাম্প নারীদের সম্পর্কে কুরুচিপূর্ণ বিভিন্ন কথা বলায় রিপাবলিকান দলের অনেক সিনিয়র নেতা তার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছেন।
তারা দলের লোক হয়েও নির্বাচনে তার হয়ে কাজ না করায় ট্রাম্প তাদের অভিযুক্ত করেন।
ট্রাম্প বিশেষ করে হাউস স্পিকার পল রায়ানের কঠোর সমালোচনা এবং তাকে একজন দূর্বল নেতা হিসেবে বর্ণনা করেন।
মঙ্গলবার সন্ধ্যায় নর্থ ক্যারোলাইনার গ্রীন্সবোরোতে এক নির্বাচনী সমাবেশে ওবামা প্রশ্ন করে বলেন, রিপাবলিকান দলের সিনিয়র নেতারা এখনো এটা কিভাবে চাচ্ছেন যে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন।
তিনি বলেন, নারীদের ব্যাপারে বেফাঁস মন্তব্য করায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা হারিয়েছেন। এমনকি তার কোন দোকানে কাজ করারও যোগ্যতা নেই বলে ওবামা উল্লেখ করেন। বাসস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

যুক্তরাষ্ট্র নির্বাচন : ট্রাম্পকে সমর্থন না দিতে রিপাবলিকানদের প্রতি ওবামার আহবান

আপডেট টাইম : ১২:২৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬