ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

গাজীপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতির অভিষেক ও বার্ষিক বনভোজনে চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫৭ বার

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ বিজয়ী কৃতি নারী ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গাজীপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতি, ঢাকা-এর নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের অভিষেক ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজারের সাবাহ্ গার্ডেনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কৃতি নারী ফুটবলারদের সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধিত ফুটবলারদের মধ্যে ছিলেন— তহুরা খাতুন, কৃষ্ণা রানী সরকার, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র, মিলি আক্তার, সানজিদা আক্তার ও মারিয়া মান্ডা। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

বনভোজন ও সংবর্ধনা অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহের বিভিন্ন জেলা থেকে আগত সদস্যরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা, ক্রীড়া প্রতিযোগিতা এবং নানা আনন্দমুখর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মহাসচিব নাসির-উদ-দৌলা । এছাড়া উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএমএম আঃ হালিম, অভিষেক কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মাহফিজুর রহমান বাবুল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নাজমুল করিম খান এবং বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া।

এছাড়া অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট সমাজসেবক, শিল্পপতি, শিক্ষাবিদ, সাংবাদিক, কবি-সাহিত্যিক, শিল্পী, গায়কসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

গাজীপুরে বৃহত্তর ময়মনসিংহ সমিতির অভিষেক ও বার্ষিক বনভোজনে চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা

আপডেট টাইম : ১০:২২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫