ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ তারেক রহমানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১১৫ বার
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আহতদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

শায়রুল জানান, আজ (বুধবার) হাইকোর্ট প্রাঙ্গণে সংঘটিত অপ্রীতিকর ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হওয়ার বিষয়ে অবহিত হওয়ামাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাদের দ্রুত তাদের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে ও দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদককে আহতদের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন। তিনি সার্বক্ষণিক খোঁজ রাখছেন বলেও জানান শায়রুল।

এর আগে পেশাগত দায়িত্ব পালনের সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (৫ ফেব্রয়ারি) দুপুর ১২টার দিকে পাবনার ঈশ্বরদী এলাকার বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে এ হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার জাবেদ আখতারকে উদ্ধার করে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জেবিএবি নির্বাচনে সভাপতি মোস্তাফিজুর রহমান, সম্পাদক শাহ জাহান

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আহত সাংবাদিকদের পাশে দাঁড়ানোর নির্দেশ তারেক রহমানের

আপডেট টাইম : ০৭:৩৭:২২ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫