ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

ফেসবুককে গুজব প্রতিরোধ জোরদারের আহ্বান ড. ইউনূসের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১৬২ বার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মেটাকে বাংলাদেশে ফেসবুকের মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য ও গুজব মোকাবিলায় পদক্ষেপ নিতে বলেছেন। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের সাইডলাইনে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান স্যার নিক ক্লেগের সঙ্গে আলোচনায় এই আহ্বান জানান তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে তাঁর সঙ্গে সংশ্লিষ্ট রাজনীতিক ও পুঁজিপতিরা বাংলাদেশ থেকে কয়েক দশক ধরে বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এখন তাঁরা সেই অর্থ ব্যয় করে বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ও গুজব ছড়াচ্ছেন।

ব্রিটেনের সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ জানান, বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়ায় ফেসবুকে ভুয়া তথ্য যাচাই ও ডিজিটাল ভেরিফিকেশন কার্যক্রম চালু থাকবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ফেসবুকের ফ্যাক্ট-চেকিং কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশ ও ইউরোপের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। বরং বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি ব্যবহারকারীদের মাধ্যমে তথ্য যাচাইয়ের উপায় খোঁজা হবে, যা উইকিপিডিয়ার মতো কাজ করবে।

এই দুই নেতার ৩০ মিনিটের বৈঠকে স্যার ক্লেগ মেটার দক্ষতা ব্যবহার করে নতুন সাইবার নিরাপত্তা আইন প্রণয়নের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে।’

মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রধান জানান, সম্প্রতি উন্মুক্ত করা মেটার বৃহৎ ভাষা মডেল কৃত্রিম বুদ্ধিমত্তা লামা (এলএলএমএ) স্বাস্থ্যসেবা, কৃষি ও শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে। তিনি আশা প্রকাশ করেন, এটি বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে জনপ্রিয় হবে।

অধ্যাপক ইউনূস মেটাকে বাংলাদেশে লামার ওপর এক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের অনুরোধ জানান। তিনি বলেন, ‘এটি বাংলাদেশের তরুণদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।’

বৈঠকে মেটার পলিসি প্ল্যানিং ডিরেক্টর প্রবীর মেহতা, বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়ক লামিয়া মুর্শেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

ফেসবুককে গুজব প্রতিরোধ জোরদারের আহ্বান ড. ইউনূসের

আপডেট টাইম : ১১:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫