ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শূরায়ে নেজামের অধীনেই হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ১০২ বার

বিশ্ব ইজতেমার দুই পর্ব তাবলীগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের অধীনেই হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ওলামা মাশায়েখবৃন্দ।

গতকাল বুধবার রাতে তাবলীগ জামাত বাংলাদেশ শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকে জানান, বুধবার ঢাকার উত্তরায় দিয়াবাড়ির একটি মাদ্রাসায় ওলামা মাশায়েখ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আসন্ন বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং দেশ বিদেশের অতিথিদের সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সাদপন্থীদের নিষিদ্ধসহ বিভিন্ন দাবিতে ২৫ জানুয়ারি পূর্ব নির্ধারিত ওলামা সম্মেলন স্থগিত করা হয়েছে। এছাড়া শূরায়ে নেজামের মুরব্বিদের তত্ত্বাবধানে আসন্ন বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

এ প্রসঙ্গে হাবিবুল্লাহ রায়হান আরও জানান, ইজতেমায় অংশগ্রহণ করার জন্য ৬৪ জেলাকে ভাগ করে দেওয়া হবে। দুই পর্বে শূরায়ে নেজামের সাথীরা ইজতেমায় অংশগ্রহণ করবেন, সেই সঙ্গে বিদেশি মেহমানরাও থাকবেন।

তিনি বলেন, ‘বিদেশি মেহমানরা ইতোমধ্যে ইজতেমার উদ্দেশ্যে দেশে আসতে শুরু করেছেন। সারাদেশ থেকে দাওয়াত ও তাবলীগের সাথীসহ দ্বীন দরদী অগণিত মুসল্লী ইজতেমায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইজতেমার কাজ সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইজতেমা ময়দানের মাঠ প্রস্তুত করার জন্য তাবলীগের সাথী ও ধর্মপ্রাণ মুসল্লিরা কাজ করে যাচ্ছেন।’

উবাইদুল্লাহ ফারুকের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আরশাদ রহমানী, মাওলানা মাহফুজুল হক, মুফতী নাজমুল হাসান কাসেমী, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী, মাওলানা লোকমান মাযহারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় ওলামা মাশায়েখ বাংলাদেশের পক্ষ হতে মুফতি কেফাতুল্লাহ আজহারী বলেন, ‘আমরা দেশবাসীসহ বিশ্ববাসীকে আসন্ন বিশ্ব ইজতেমা অংশগ্রহণ করে দ্বীন ও দুনিয়ার সমূহ কল্যাণ হাসিল করার আহব্বান জানাচ্ছি। বিশ্ব ইজতেমার এই আয়োজন যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এজন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শূরায়ে নেজামের অধীনেই হবে দুই পর্বের বিশ্ব ইজতেমা

আপডেট টাইম : ১১:০২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫