ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গাড়ির গ্লাসে কালো পেপার ও হর্ন প্রসঙ্গে ডিএমপির নির্দেশনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • ৮৪ বার

ঢাকা মহানগরীতে চলাচলকারী যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো বন্ধ করা ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করতে গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

গতকাল বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীতে চলাচলকারী কিছু যানবাহনের গ্লাসে কালো পেপার লাগানো থাকে। সড়ক পরিবহন আইন-২০১৮–এর ধারা ৪০–এর বিধান অনুসরণ করে গাড়িতে কালো পেপার লাগানো থেকে বিরত থাকার জন্য এবং কালো পেপার লাগানো থাকলে তা খুলে ফেলার জন্য অনুরোধ করা যাচ্ছে।

যানবাহনের চালকেরা প্রায়ই অযাচিতভাবে/অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার করেন উল্লেখ করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়, অনেকেই অননুমোদিত বিভিন্ন ধরনের উচ্চমাত্রার হর্ন ব্যবহার করেন। ফলে পথচারী, যাত্রীসাধারণ, অন্যান্য গাড়ির চালক এবং বিশেষভাবে অসুস্থ জনসাধারণের মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয়। এ সমস্যা রোধকল্পে অপ্রয়োজনীয় ও উচ্চমাত্রায় হর্ন ব্যবহার না করার জন্য অনুরোধ করা হলো।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যাম্বুলেন্সে রোগী না থাকা সত্ত্বেও এবং জরুরি সেবা প্রতিষ্ঠানের গাড়িগুলো জরুরি কাজ ছাড়া চলাচলের সময় হর্ন বা হুটার ব্যবহার করে। অপ্রয়োজনে ও নিষিদ্ধ এলাকায় হর্ন বা হুটার না বাজাতে তাদের বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে পথচারীদের পদচারী–সেতু ও জেব্রা ক্রসিং ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।

কোনো মোটরযানচালক বা পথচারী উল্লিখিত বিষয়গুলো পালনে ব্যর্থ হলে নিয়মিত অভিযান এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গাড়ির গ্লাসে কালো পেপার ও হর্ন প্রসঙ্গে ডিএমপির নির্দেশনা

আপডেট টাইম : ১০:১২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫