ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ২১৯ বার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই। নির্বাচনের বাইরে গিয়ে অন্যকিছু করতে গেলে জনগণের মনে সন্দেহ আসতে পারে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের গণতন্ত্রায়ন ও উন্নয়নে বহিঃবিশ্বে বিএনপির ভূমিকা নিয়ে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আমির খসরু বলেন, ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করে দেশের মালিকানা নিজের হাতে তুলে নিয়েছিল আওয়ামী লীগ। ফলে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে অবিলম্বে নির্বাচন দিতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য জুলাই-আগস্ট আন্দোলনের সফলতা নিয়ে বিভক্তি কাম্য নয় উল্লেখ করে বলেন, দেশের ১৮ কোটি মানুষের পাশাপাশি এই আন্দোলনে প্রবাসীদেরও ভূমিকা রয়েছে। প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়ে এবং বন্ধ করে দিয়েও ফ্যাসিবাদ পতনে ভূমিকা রেখেছেন।

আন্দোলনে বিএনপির ভূমিকা উল্লেখ করে তিনি বলেন, এতে নেতৃত্ব দিয়েছেন তারেক রহমান। আগামী দিনে বিএনপি প্রবাসীদের দাবি যথাযথ মূল্যায়ন করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে সংস্কার করার সুযোগ নেই

আপডেট টাইম : ০৭:২৭:২০ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫