ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৩২ বার

নির্বাচন কমিশন এই মুহূর্তে শুধু জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন নয়, আগে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভাবছে কমিশন। এখন জাতির সামনে সবচেয়ে বড় ফোকাস সংসদ নির্বাচন।’
আজ বুধবার বেলা ১১টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘প্রধান উপদেষ্টা চলতি বছরের শেষের দিকে অথবা ২০২৬ সালের প্রথম দিকে ভোটের ঘোষণা দিয়েছেন। তাই আমরা জাতীয় সংসদ নির্বাচন নিয়েই বেশি ভাবছি। জনগণের কাছে সুষ্ঠু ভোট উপহার দিতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’

তিনি বলেন, ‘এতদিন ভোট নিয়ে মানুষের মধ্যে অনীহা ছিল। ভোটের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ ছিল। আমরা সেই জায়গা থেকে উত্তরণ ঘটিয়ে সঠিক, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এ লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।’

ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন জানিয়ে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘যারা তথ্য সংগ্রহ করছেন, তাদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, তাতে মানুষ তাদের সেবা নিতে পারছে না। এ বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।’

ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সকালে বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বরিশাল জেলার ঊর্ধ্বতন নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।সভায় নির্ভুল ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

এই মুহূর্তে জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে কমিশন: ইসি মাছউদ

আপডেট টাইম : ০৭:১১:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫