ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জানালেন বেবিচক চেয়ারম্যান বিমানে বোমা থাকার ‘খবর’ এসেছিল পাকিস্তানি নম্বর থেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৯৬ বার

ইতালির রোম থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া একটি ফ্লাইটে বোমা আছে- এমন খবর এসেছিল একটি পাকিস্তানি মোবাইল ফোন নম্বর থেকে। আজ বুধবার বিকেল ৪টায় পর বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া।

তিনি বলেন, ‘হোয়াটসঅ্যাপে ম্যাসেজ এসেছে। এটা পাকিস্তানি নম্বর। তিনি আমাদের তথ্য দিয়েছে। দুইটা ব্যাগ সন্দেহ করেছিলাম। তবে কিছু পাওয়া যায়নি।’

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান রোম থেকে যাত্রা করে ঢাকায় ৯টা ২০ মিনিটে অবতরণ করে। ২৫০ জন যাত্রী ছিল। ১৩ জন ক্রু ছিল। আমাদের এখানে আসার পর আমার সর্বোচ্চ প্রস্তুতি নেই। প্রতিটি সংস্থা সুন্দরভাবে কাজ করেছে। ’

তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে প্রতিটি যাত্রী সুন্দরভাবে গেছে। যাত্রীদের দ্রুত বের করে, তিন চারটা লাইন করে, দ্রুত চেক করে টার্মিনালে নিয়ে এসেছি। তাদের জন্য খাবারের ব্যবস্থা ছিল টার্মিনালে। প্রত্যেকটা যাত্রী কো-অপারেশন করেছে।’

মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, ‘এত বড় অপারেশনে কোনো ছন্দপতন হয়নি। আমি বিমান বাহিনীর প্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব। তাকে সংবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে সবাই হাজির হয়ে গেছে। ’

বেবিচক চেয়ারম্যান আরও বলেন, ‘যখন আমরা তদন্ত করি তখন দুইটা ব্যাগে সন্দেহ করেছিলাম। আমরা প্রতিটা লাগেজ স্ক্যানিং করে নামিয়েছি। নিচে আবার স্ক্যানিং করেছি। পুরো জিনিসটা খুব সুন্দর করে করা হয়েছে। সবাই সুস্থ আছেন ভালো আছেন।’

এর আগে আজ সকালে খবর ছড়িয়ে পড়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে। এমন আতঙ্কে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

বিজি-৩৫৬ নম্বরের ওই ফ্লাইটটি রোম থেকে ঢাকায় অবতরণ করে সকাল ৯টা ৩৫ মিনিটে। পরে বিমনটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যদিও তল্লাশি করে বিমানটিতে কোনো বোমা পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জানালেন বেবিচক চেয়ারম্যান বিমানে বোমা থাকার ‘খবর’ এসেছিল পাকিস্তানি নম্বর থেকে

আপডেট টাইম : ০৬:৩৪:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫