ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সমন্বয়ক শহীদের ওপর দুর্বৃত্তদের হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ১৩৩ বার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অন্যতম সমন্বয়ক নুরুল ইসলাম শহীদ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে নগরের হেতেম খাঁ এলাকায় এই হামলার শিকার হন তিনি।

সমন্বয়ক শহীদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

হামলার বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবির অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘শহীদ হেতেম খাঁ এলাকার একটা ছাত্রাবাসে থাকেন। ওই ছাত্রাবাসের নিকটে তার ওপর হামলা করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ছাত্রবাসের কয়েকজন তাকে বাঁচাতে আসলে তারাও আহত হন। স্থানীয় এক পাতিনেতা তার দলবল নিয়ে হামলা করেছে বলে আমরা জানতে পেরেছি। তার দলীয় পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি আমরা। শহীদকে তৎক্ষনাৎ রাজশাহী মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ওখান থেকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট শেষে এখন নিরাপদে আছেন তিনি। এই ঘটনার সাথে সম্পৃক্তদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি জানাই।’

আরেক সমন্বয়ক আকিল বিন তালেব বলেন, ‘এই কাপুরুষোচিত হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি ন্যায়ের সংগ্রামের চেতনাকে স্তব্ধ করার গভীর ষড়যন্ত্র। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সংশ্লিষ্ট দুর্বৃত্তদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাই।’

এ বিষয়ে জানতে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী মাসুদের মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সমন্বয়ক শহীদের ওপর দুর্বৃত্তদের হামলা

আপডেট টাইম : ১০:৫৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫