ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি নিয়ে যা জানালেন চিকিৎসক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
  • ৯৩ বার

বেগম খালেদা জিয়ার সার্বিক অবস্থা বিবেচনা তথা ওনার বয়স, বিভিন্ন রোগ বিবেচনা এবং গত সাড়ে পাঁচ বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়া, দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে না পারায় যা হয়েছে তা বিবেচনা করে ওনার জন্য সবচেয়ে যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে জানিয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন।

বেগম জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি জানাতে মেডিকেল বোর্ডের পর্যালোচনা নিয়ে গতকাল মঙ্গলবার লন্ডন সময় রাত ৯টায় ব্রিফ করেন তিনি।

ব্রিফিংয়ে ডা. জাহিদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করেছেন লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড। এতে ভার্চুয়ালি যোগ দেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতলের চিকিৎসকরাও। এ সময় উপস্থিত ছিলেন বেগম জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান।

যুক্তরাজ্যে এক সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নানা পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যালোচনায় লন্ডন ক্লিনিকে বসে চিকিৎসকদের মেডিকেল বোর্ড।

বিশ্বখ্যাত লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ড. পেট্রিক কেনেডির তত্ত্বাবধানে বৈঠকে ব্রিটিশ চিকিৎসকদের মধ্যে ছিলেন জেনিফার ক্রস, কার্ডিওলজিস্ট ডা. রেক্স ডাওসান ও ডা. জন গোল্ডস্টোন। ভার্চুয়ালি অংশ নেন যুক্তরাষ্ট্রেরং জনস হপকিন্স হাসপাতালের তিন বিশেষজ্ঞ চিকিৎসক। এ ছাড়া ঘণ্টাব্যাপী চলা এই মেডিকেল বোর্ডে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আসা ছয় চিকিৎসক।

এ প্রসঙ্গে ড. জাহিদ বলেন, খালেদা জিয়ার সর্বশেষ পরিক্ষা- নিরীক্ষাগুলো মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে। পরবর্তী সময়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া রয়েছে। আগামী দুই একদিনের মধ্যে আরও দুজন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে দেখবেন। পরবর্তী সময়ে তার চিকিৎসার বিষয়ে আরও সিদ্ধান্ত নেওয়া হবে।

এখন ওষুধের মাধ্যমে ওনার ( খালেদা জিয়া) চিকিৎসা চলছে জানিয়ে এই চিকিৎসক বলেন, লিভার, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস এর জন্য ওষুধ দেওয়া হচ্ছে নিয়মিত। তবে এর বাইরে আরও কোনো চিকিৎসা করা যায় কিনা, সেজন্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের মেডিক্যাল টিমের সদস্যরাও অংশগ্রহণ করেছিলেন যাতে এক ছাতার নিতে সব চিকিৎসা পাওয়া যায়। সেটার বিষয়ে ডাক্তাররা উদ্যোগ গ্রহণ করেছে।

‘তারপরে ওনার সার্বিক অবস্থা বিবেচনা, ওনার বয়স, উনার বিভিন্ন রোগ বিবেচনা এবং গত সাড়ে পাঁচ বছর কারাগারে বন্দী থাকা অবস্থায় সুচিকিৎসা কম পাওয়ায় যা হয়েছে, দেশের বাইরে চিকিৎসার জন্য যেতে না পারার যা হয়েছে তা বিবেচনা করে, ওনার জন্য সবচেয়ে যেটি মঙ্গলজনক সেই চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে’, বলেন ড. জাহিদ।

তিনি আরও বলেন, ‘ডাক্তাররাও সেটা চিন্তাভাবনা করছেন। হয়তো আগামী দুই তিনদিন পরে মেডিকেল বোর্ডের মেম্বাররা মতামত দেবেন। পরবর্তী সময়ে সে অনুযায়ী ওনার চিকিৎসা চলবে। বেগম জিয়ার সুচিকিৎসার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

খালেদা জিয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা পদ্ধতি নিয়ে যা জানালেন চিকিৎসক

আপডেট টাইম : ১০:৪৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫