ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
  • ৯৯ বার
গেল আগস্ট বিপ্লবে সাভারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে নির্বিচারে গুলিবর্ষণের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি।

সোমবার (২০ জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাজধানীর উত্তরায় একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া।

গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সুজন বিরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

গেল জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্র-জনতার উদ্দেশ্যে প্রকাশ্যে অস্ত্র হাতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে গুলি ছুড়তে দেখা গেছে সুজনকে। এ ছাড়া এলাকায় জমি দখলসহ আধিপত্য বিস্তারের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া জানান, গ্রেপ্তারকৃত সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে সাভার মডেল থানায় এক ডজন হত্যা মামলা রয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর চাঁদাবাজির অভিযোগে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা থেকে গ্রেপ্তার হয়েছিলেন সাইদুর রহমান সুজন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ছাত্র-জনতা হত্যা মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:২২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫