ঢাকা ০২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ১০১ বার

মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি প্রশ্ন রাখেন, মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে?

আজ রবিবার দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন রাখেন সারজিস আলম।

তিনি বলেন, ‘কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?’

এ সময় তিনি উদাহরণ টেনে বলে, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক-শোতে অংশ নিতে পারবে না কেন।

এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন।

জানা গেছে, ওই বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশগ্রহণের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির। নাফিসা নিকাব পরে টকশোতে আসার প্রস্তাব করলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।

নাফিসা ইসলাম সাকাফি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, “আজকে বিকেল ৩টায় চ্যানেল আই-এ একটা টকশোতে এটেন্ড করার জন্য আমন্ত্রণ জানানো হয়। আমি যাবো বলে চ্যানেল আই এর শিকদার ভাইকে জানাই।

কিছুক্ষণ আগে শিকদার ভাই কল দেয়ার পর আমি উনাকে জানাই, “আমি নিকাব করে টকশোতে এটেন্ড করবো।” এরপর শিকদার ভাই, জাহিদ ভাইকে জানায়, নিকাব করে টকশোতে এটেন্ড করা যাবে না।

জাহিদ ভাই আমার সাথে যোগাযোগ করলে, আমি মাস্ক পরে টকশোতে এটেন্ড করবো জানাই। জাহিদ ভাই, শিকদার ভাইকে সেটা জানায়। কিন্তু চ্যানেল আই এক্ষেত্রে আমাকে এলাউ করেনি। আমাকে বাদ দিয়ে অন্য কাউকে টকশোর জন্য নিবে জানায়।

জাহিদ ভাই, শিকদার ভাইকে বলে, “নিকাব করে মেয়েরাও আন্দোলন করেছে। নিকাব করে কেন টকশোতে এটেন্ড করা যাবে না?” শিকদার ভাই জানায়, এটা উর্ধতন কর্মকর্তাদের ডিসিশন।

এক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের সম্পাদক হাসান ইনামএবং লিগাল সেলের মেম্বার ফারদিন চ্যানেল আই এর এই টকশোতে এটেন্ড করে কিনা সেটাই দেখার বিষয়।”

নাফিসা ইসলাম সাকাফির এই স্ট্যাটাসের প্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে এয়ে এই পোস্ট করেন সারজিস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নিকাব পরে টকশো ইস্যুতে মুখ খুললেন সারজিস আলম

আপডেট টাইম : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫