ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পঞ্চগড়ের তাপমাত্রা ৭ ডিগ্রি, তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
  • ৯৩ বার

মাঘ মাসের শুরুতেই শীতপ্রবন জেলা পঞ্চগড়ে হাড় কাঁপানো কনকনে তীব্র শীতে জনজীবনের জবুথবু অবস্থা। আবারও প্রবল শৈতপ্রবাহের কবলে পঞ্চগড়। তাপমাত্রা নেমে এসেছে৭ ডিগ্রির ঘরে। সাধারনত প্রতি বছর মাঘ মাসে পঞ্চগড়ে শীতের তীব্রতা বেশী থাকে এবারেও এর ব্যতিক্রম ঘটেনি। রাত থেকেই বৃষ্টির মত কুয়াশা ঝরছে। ঠান্ডায় হাত-পা অবশ হয়ে যাচ্ছে। দিনের বেলাতে গায়ে গরম কাপড় জড়িয়ে বাইরে বের হলেও ঠান্ডা অনুভুত হচ্ছে। রবিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি।

এই শীতে বেশী কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো। এছাড়া শীতজনিত নানান রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। প্রচন্ড ঠান্ডায় কৃষকরা মাঠে কাজে যেতে পারছেন না।

এদিকে বোরো চারা রোপনের সময় হয়ে আসলেও ঠান্ডার কারণে কৃষকরা এখনো বোরো চারা রোপেনর কাজ শুরু করেতে পারেননি।

জেলার বোদা উপজেলার বোসপাড়া গ্রামের কৃষক তছলিম উদ্দিন বলেন,ঠান্ডাটা একটু কমে আসুক তার পর বোরো চাষে নামবো। বর্তমানে পঞ্চগড়ে ৭ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ওঠানামা করছে।

আজ রবিবার পঞ্চগড়ে সকাল ৯টায় তাপমাত্রা ৭ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। বইছে শৈতপ্রবাহ। এ সময় বাতাসে আদ্রতা ছিল ৯৭ শতাংশ আর ঘন্টায় বাতাসের গতিবেগ ছিল ১২ থেকে ১৪ কিলোমিটার। এর আগে শনিবার সকাল ৯টায় পঞ্চগড়ে ১১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় আবহাওয়ার এই তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পঞ্চগড়ের তাপমাত্রা ৭ ডিগ্রি, তীব্র শীতে জনজীবনে দুর্ভোগ

আপডেট টাইম : ১০:২৮:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫