ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতিপ্রাপ্ত এসআইদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১১৮ বার

চাকরিতে পুনর্বহালের দাবিতে পুলিশের ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা (এসআই) সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনকারীরা বলেন, ‘বিগত ২০২৩ সালের ৪ নভেম্বর আমরা ট্রেনিংয়ে অংশ নিই। ট্রেনিং সম্পন্ন হওয়ার পর আমাদেরকে নানান কারণ দেখিয়ে চাকরিতে নিয়োগ না দিয়ে চারটি ধাপে মোট ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়। তাই আমরা ৪০তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা (এসআই) চাকরিতে পুনর্বহালের দাবিতে অবস্থান নিয়েছি।’

সাজিদুল ইসলাম নামের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই বলেন, ‘বিভিন্ন ছোট ছোট কারণে আমাদের পোস্টিং দেওয়ার পরিবর্তে অব্যাহতি দেওয়া হয়। আমাদের নাস্তা না খাওয়ার কারণ দেখিয়ে ২০৩ জনকে বাদ দেওয়া হয়। মাঠে কমান্ড না শুনে দাঁড়িয়ে থাকার কারণ দেখিয়ে ৪৯ জন, ক্লাসে অমনোযোগী থাকার কারণ দেখিয়ে ৫৮ জনকে বাদ দেওয়া হয়। ক্লাসে মার্চিং না করে যাওয়ার জন্য তিনজন এবং সর্বশেষ মাঠে হইচই করার জন্য আটজনকে বাদ দেওয়া হয়। তাই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে আমাদের চাকরিতে পুনর্বহালের অনুরোধ করছি।’

আলমগীর হোসেন নামেরর আরেকজন অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআই বলেন, ‘আমরা আমাদের প্রধান উপদেষ্টা, আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আবেদন ও স্মারকলিপি দিয়েছি। আমাদের যতগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে সেখানে আমরা লিগ্যাল প্রসিডিওর মেইনটেইন করে স্মারকলিপি দিয়েছি। আমরা আজকেসহ বেশকয়েক দিন শান্তিপূর্ণভাবে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছি। আমরা আশা রাখছি আজকে আমাদের পক্ষে একটা সিদ্ধান্ত আসবে। আর যদি সিদ্ধান্ত না আসে তাহলে আমরা একটা প্রেস রিলিজ করে আমাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দেব।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতিপ্রাপ্ত এসআইদের

আপডেট টাইম : ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫