ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

হাঁটতে পারছেন খালেদা জিয়া, লাগছে না হুইল চেয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
  • ১৬০ বার

লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাটি করছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো রয়েছে।

বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানিয়েছেন, প্রতিদিনই রুটিন স্বাস্থ্য পরীক্ষা চলছে। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও হাসপাতালে হুইল চেয়ার ছাড়াই হাঁটাহাটি করছেন তিনি।

এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম জিয়াকে রবিবার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার।

এছাড়া প্রতিদিনের মতো রবিবার দুপুরে বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে মাকে দেখতে যান তারেক রহমান ও পুত্রবধূ ডা. জোবাইদা রহমান। এসময় সংবাদিকরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে মায়ের জন্য দোয়া চান তিনি।

লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদরোগসহ নানা জটিলতা নিয়ে উন্নত চিকিৎসার জন্য গত বুধবার লন্ডন যান ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

হাঁটতে পারছেন খালেদা জিয়া, লাগছে না হুইল চেয়ার

আপডেট টাইম : ১০:৩৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫